[b]দিল্লী:[/b]দিল্লীর নবনির্বাচিত আইনমন্ত্রী সোম নাথ ভারতী ও তার সমর্থকরা পতিতাবৃত্তিতে জড়িত থাকার সন্দেহে উগান্ডার চার নারীর ওপর চড়াও হয়েছেন।
এ ঘটনার পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আজ রোববার প্রায় ২০টি আফ্রিকান দেশের রাষ্ট্রদূতকে আশ্বস্ত করে বলেছে, কর্তৃপক্ষ তাদের দেশের নাগরিকদের টার্গেট করছে না।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, সিনিয়র কর্মকর্তা রাষ্ট্রদূতদের ভারত সরকারের অবস্থান জানিয়ে বলেছে, ‘ওই ঘটনাটি সম্পূর্ণ নিন্দনীয় এবং একটি উপেক্ষা করার মতো নয়।’
জানা যায়, বুধবার নবনির্বাচিত আইনমন্ত্রী সোম নাথ ভারতী ও তার সমর্থকরা একটি ট্যাক্সিতে থাকা চার নারীকে ঘেরাও করেন।
ওই চার নারীর পক্ষে এক আইনজীবী প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে এ কথা বলেন।
আইনজীবী হরিশ সালভা বলেন, ওই নারীদের নানা হুমকি-ধামকি দেয়া হয়। তাদের টয়লেটে যাবার অনুমতি পর্যন্ত দেয়া হয়নি। ফলে এক নারী প্রকাশ্যে প্রাকৃতিক কর্ম সারতে বাধ্য হন।
সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, মন্ত্রী ও তার সমর্থকদের কথা মতো একটি বাড়িতে তল্লাশি চালাতে অস্বীকার করায় পুলিশের সঙ্গেও তাদের বিতণ্ডা হয়।
ওই নারীরা রোববার দ্য হিন্দু সংবাদপত্রকে বলেন, এরপর ওই লোকগুলো জোর করে দক্ষিণ দিল্লীস্থ তাদের বাসায় হানা দিয়ে কথিত মাদক ও পতিতা চক্রের প্রমাণ উদ্ধারের জন্য তল্লাশি চালায়। তারা এ সময় বর্ণবিদ্বেষী মন্তব্য করে বলেও আফ্রিকান এই নারীরা অভিযোগ করেন।
আন্তর্জাতিক
দিল্লীতে উগান্ডার চার নারীকে হয়রানি : আফ্রিকার দেশগুলোকে আশ্বাস ভারতের
দিল্লী:দিল্লীর নবনির্বাচিত আইনমন্ত্রী সোম নাথ ভারতী ও তার সমর্থকরা পতিতাবৃত্তিতে জড়িত থাকার সন্দেহে উগান্ডার চার নারীর ওপর চড়াও হয়েছেন।





