তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়ার পূর্ব উপকূল। সুনামি সতর্কতা জারি করল মার্কিন প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূল, আলাস্কায় তার প্রভাব পড়বে না বলে জানানো হয়েছে।

ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল আত্তু দ্বীপের পশ্চিমে উত্তর প্রশান্ত মহাসাগরের বেরিং সাগরে। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৭.‌৭। স্থানীয় সময় সোমবার সন্ধেয় রাশিয়ার কোমানদোরস্কিয়ে ওস্ত্রোভা দ্বীপপুঞ্জে তীব্র কম্পন অনুভূত হয়।

পর পর বেশ কয়েকটি আফটার শকও অনুভূত হয়। রিখটার স্কেলে প্রতিটির তীব্রতা ৫–এর বেশি ছিল। ভূমিকম্পের ফলে রাশিয়া উপকূলের প্রায় ৩০০ কিলোমিটারের মধ্যে সুনামি আছড়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এমবি