পেসকভ বলেন, শান্তিপূর্ণ সমাধানের প্রচেষ্টায় ভূখণ্ডসংক্রান্ত বিষয়সহ বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হতে পারে। তবে আলোচনা পুনরায় শুরু করার সিদ্ধান্তের অর্থ সামরিক অভিযানের ওপর কোনো বিধিনিষেধ আরোপ করা নয়।

তিনি বলেন, ‘ত্রিপক্ষীয় আলোচনা পুনরায় শুরুর সিদ্ধান্তের অর্থ সামরিক অভিযানের ওপর কোনো বিধিনিষেধ আরোপ করা নয়। আপনারা জানেন, আমাদের সশস্ত্র বাহিনী বিশেষ সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে। ইউক্রেনের সামরিক অবকাঠামো এবং সামরিক ও সামরিক-সংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতে ব্যাপক ও ধারাবাহিক হামলাও অব্যাহত রয়েছে।’

আলোচনার বিস্তারিত বিষয় প্রকাশ্যে আনতে চায় না মস্কো। পেসকভের মতে, এ প্রক্রিয়ায় অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে। সেগুলো আগেভাগে প্রকাশ করা হলে ভবিষ্যতে শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টা ক্ষতিগ্রস্ত হতে পারে।

মানবিক উদ্যোগ নিয়ে প্রশ্নের জবাবে ক্রেমলিনের মুখপাত্র বলেন, এসব উদ্যোগ ভবিষ্যতের জন্য দৃষ্টান্ত তৈরি করতে পারে। এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের আলোচকদের পাশাপাশি দেশটির ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের ইতিবাচক ও সমন্বয়মূলক ভূমিকার প্রশংসা করেন তিনি।

পেসকভ বলেন, ‘আমরা এসব প্রচেষ্টাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখি।’ আলোচকদের সরাসরি অংশগ্রহণের মাধ্যমে হওয়া সব সমঝোতা ইউক্রেন বাস্তবায়ন করবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

এস