উন্নয়নের এ যুগে সামান্য অসুখেই আট-দশজন ডাক্তার টিপে নাড়ি। সেবন করি গাদা গাদা ওষুধ আর বড়ি। কিন্তু কখনো ভেবে দেখেছেন কি প্রকৃতির নিয়মে অমরা এসব থেকে নিরাময় করতে পারি।

প্রকৃতির অপরুপ দান থেকে পার্শপ্রতিক্রিয়ামুক্ত ভাবেই সুস্থ্য থকি সম্ভব। এসবের মাঝে রয়েছে শাক, সবজি ও ভেষজ ইপাদান। মেথী যেগুলোর অন্যতম।আয়ুর্বেদ মতে, শরীর সুস্থ রাখতে মেথি গুরুত্বপূর্ণ উপাদান।

সুগার নিয়ন্ত্রণে রাখতে মেথি চা দারুণ উপকারী। যারা ডায়াবেটিসে ভুগছেন, তাদের সুস্থ থাকতে মেথি চা পান করতে পারেন নিয়মিত। সুগার ছাড়াও বিভিন্ন রোগ দূর করে মেথি চা।

তাই সকালে নাস্তায় খেতে পারেন মেথি চা। আসুন জেনে নিই মেথি চায়ের উপকারিতা-

সুগার নিয়ন্ত্রণে রাখে

সকালে নাস্তায় খেতে পারেন মেথি চা। ডায়াবেটিস থেকে বাঁচতে আগাম সাবধানতার জন্য এখন থেকেই শুরু করতে পারেন মেথ চা-পান করা।

ওবেসিটি কমায়

সকালে খালি পেটে এক কাপ মেথি চা মানেই হজম ক্ষমতা বেড়ে যাওয়া। এ ছাড়া অতিরিক্ত চর্বি কমবে।

কোষ্ঠকাঠিন্য দূর করে

মেথিতে চা হজম ও আলসারের সমস্যা নিয়ন্ত্রণ করে। এছাড়া মেথির মধ্যে থাকা ফাইবার পেট পরিষ্কার রাখতে সাহায্য করে। এতে দ্রুত হজম হয়।

হৃদরোগের সম্ভাবনা কমায়

রোজ সকালে মেথি চা মানেই কোলেস্টেরল কম। আর তাতে ধমনী, শিরার চর্বি থাকতে পারে না। এতে রক্ত চলাচল ভালো হয়। ভালো থাকে হার্ট।

কিডনি ভালো রাখে

প্রতিদিন মেথি চা পান করলে পরিষ্কার থাকে কিডনিও। মেথির প্রভাবে ইউরিন পরিস্কার থাকে। কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনা কমে যায়।

কীভাবে মেথি চা তৈরি করবেন?

এক চা-চামচ মেথি গুঁড়ো করে নিন। এক কাপ ফুটন্ত গরম পানিতে ওই গুঁড়ো মিশিয়ে দিন। এক চা-চামচ মধু মেশাতে পারেন। চাইলে চা পাতা বা তুলসী পাতাও মেশানো যেতে পারে এতে। সব উপকরণ দিয়ে মিনিট তিনেক ভিজিয়ে রাখুন। ছেঁকে নিয়ে গরমাগরম চুমুক দিন।

এমএম