দুধে বিভিন্ন ধরনের পুষ্টিকর উপাদান থাকে। পুষ্টি বিশেষজ্ঞদের মতে, এক থালা দুধ-ভাতে প্রচুর পরিমাণ কার্বোহাইড্রেট, ভিটামিন ডি, ভিটামিন বি১২, ক্যালসিয়াম ও প্রোটিন পাওয়া যায়। এর কার্ব শক্তি সরবরাহ করে শরীরে। দুধ-ভাতের গুণাগুণ নিয়ে কথা বলেছেন পুষ্টিবিদ সামিয়া তাসনিম।

এ পুষ্টিবিদ জানিয়েছেন, দুধ-ভাত উপকারী খাবার। নিয়মিত দুধ-ভাত খাওয়া হলে এতে বিদ্যমান ভিটামিন ডি, ক্যালসিয়াম, ভিটামিন বি১২ হাড় মজবুত হয়। দুধ-ভাতে অনেক প্রোটিন থাকে। যা কোষ গঠনে সহায়তা করে। প্রোটিনের উৎস হচ্ছে মাছ, মাংস, ডাল, পনির, ছোলা ও সোয়াবিন। এ ক্ষেত্রে অনেকেই দুধের কথা ভুলে যান। দুধও হতে পারে প্রোটিনের সেরা উৎস।

তবে প্রোটিনের জন্য চায়ের সঙ্গে দুধ, অর্থাৎ দুধ চা পানের মাধ্যমে প্রোটিন পাওয়া যায় না। দুধ দিয়ে ভাত মাখা খেলে প্রোটিন পাওয়া যায়। ভালো হয়, যদি কাঁচা দুধ দিয়ে ভাত মাখা খাওয়া যায়। কিন্তু এটি নির্ভর করছে অভ্যাস ও পেটের স্বাস্থ্যের ওপর।

সামিয়া তাসনিম বলেন, দুধে প্রোটিন ছাড়াও একাধিক প্রয়োজনীয় ভিটামিন রয়েছে। যদিও প্রতিদিনের খাদ্যতালিকার খাবারও ভিটামিনসমৃদ্ধ। কিন্তু সেসব অতিরিক্ত তাপে রান্না করায় ভিটামিন কিছুটা নষ্ট হয়। এ জন্য কাঁচা দুধ খাওয়ার কথা বলা হয়। কাঁচা দুধ খেলে সঠিক ভিটামিন প্রবেশ করে শরীরে।

সবশেষ এ পুষ্টিবিদ বলেন, দুধ-ভাত দ্রুত হজম হয়। এটি এমন খাবার, যা হজমে জটিলতা করে না। কিন্তু যাদের আগে থেকেই হজমজনিত সমস্যা রয়েছে, তাদের দুধ খাওয়া হলে সমস্যা হতে পারে। দুধ খাওয়ার ফলে কোনো সমস্যা হলে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের দ্বারস্থ হতে হবে।

এমএম