মানবদেহই এই চিত্রকরদের সবচেয়ে আরাধ্য ক্যানভাস। তাঁরা দেহচিত্রী। মাথা থেকে পা পর্যন্ত দেহজুড়ে শিল্পীর তুলিতে রাঙানো মডেলরাই এই চিত্রকরদের শিল্পকর্ম। আর শুধু নানান রঙে দেহ রাঙিয়েই ক্ষান্ত নন তাঁরা, দেহজুড়ে চিত্রকর্মের সঙ্গে যুক্ত হয় বিচিত্র সাজসজ্জা ও পোশাক-আশাকের নানান অনুষঙ্গও। মহাকাশ থেকে আসা কাল্পনিক চরিত্র এলিয়েন থেকে শুরু করে পৌরাণিক, সমকালীন ও ভবিষ্যদ্বাদী নানা চরিত্রের রূপায়ণ ঘটান এই দেহচিত্রীরা। এই গ্রীষ্মে অস্ট্রিয়ায় বসছে দেহচিত্রীদের বিশ্ব মিলনমেলা।
‘ওয়ার্ল্ড বডিপেইন্টিং ফেস্টিভাল’ বা ‘বিশ্ব দেহচিত্র উৎসব’ শিরোনামে এ আয়োজনের ১৫তম আসর অনুষ্ঠিত হবে আগামী ২৯ জুন থেকে ৬ জুলাই অস্ট্রিয়ার পোয়েরতসশাখে। এবারের উৎসবস্থল করিনথিয়া অঞ্চলের পনেরো শতকের একটি দুর্গ। ৪৫টি দেশের খ্যাতনামা সব দেহচিত্রী অংশ নেবেন এই উৎসবে।
[img]http://www.timenewsbd.com/contents/public/201405/1400577287.jpg[/img]
অন্য অনেক বৈশ্বিক সাংস্কৃতিক উৎসবের মতোই বিশ্ব দেহচিত্র উৎসব কেবল উৎসবই নয়, একই সঙ্গে প্রতিযোগিতাও। বিভিন্ন পর্বে ভাগ করে এই প্রতিযোগিতা ও উৎসব আয়োজন চলে। যেসব বিষয়ে দেহচিত্রীদের প্রতিযোগিতা হবে তার মধ্যে রয়েছে এয়ারব্রাশিং, ফেস ও স্পঞ্জ পেইন্টিং। একেবারেই নবীন বা নবিশ শিল্পীরা অংশগ্রহণ করতে পারেন এই আয়োজনে। দেহচিত্রের নানান বিষয়ে কর্মশালা ও বক্তৃতামালাও অনুষ্ঠিত হয় এখানে। ‘এয়ারব্রাশের প্রথম পাঠ’ বা ‘জম্বি স্কিন’-এর মতো নানা কর্মশালায় অংশ নিতে পারেন নবিশ শিল্পীরা।
এ উৎসবের একটি বিশেষ আয়োজন হলো ‘দ্য বডি সার্কাস’। উৎসবের এই পর্বে শিল্পী-মডেলদের সঙ্গে অংশ নেন দর্শনার্থীরাও। অবশ্য সবাইকে উৎসাহিত করা হয় নিজেদের কল্পনার সবচেয়ে বিচিত্র সাজ-পোশাকে এই পর্বে অংশগ্রহণের জন্য। পনেরো শতকের দুর্গটির তিন তলার বিভিন্ন ফ্লোরে বিচিত্র সাজের অংশগ্রহণকারীদের এই প্রদর্শনীর অনুষঙ্গ হিসেবে থাকবে ডিজেদের ততোধিক বিচিত্র সংগীতায়োজন।
[img]http://www.timenewsbd.com/contents/public/201405/1400577690.jpg[/img]
উৎসবের সবশেষ আকর্ষণীয় অংশ হলো ‘কালার স্প্ল্যাশ’। প্রথম কয়দিন ধরে যে নিপুণতায় শিল্পীরা মানবদেহ সাজিয়েছেন আর বিভিন্ন কায়দায় এই ‘জীবন্ত শিল্পকর্ম’ প্রদর্শন করেছেন এই পর্ব কিন্তু একেবারেই তার বিপরীত। এ পর্বটি খ্যাপামি আর বুনোতায় ভরা। দুর্গের বাইরের উদ্যানে এখানে সমবেতরা সবাই রং খেলবেন, একে অন্যকে রাঙিয়ে দেবেন যাঁর যাঁর ইচ্ছামতো। আর এই বুনোতা দিয়েই শেষ হবে বিশ্ব দেহচিত্র উৎসব।
[b]ঢাকা, ২০ মে (টাইমনিউজবিডি.কম)//এনএস[/b]
জীবনযাপন
মানবদেহই যখন শিল্পীর ক্যানভাস!
মানবদেহই এই চিত্রকরদের সবচেয়ে আরাধ্য ক্যানভাস। তাঁরা দেহচিত্রী। মাথা থেকে পা পর্যন্ত দেহজুড়ে শিল্পীর তুলিতে রাঙানো মডেলরাই এই চিত্রকরদের শিল্পকর্ম। আর শুধু নানান রঙে দেহ রাঙিয়েই ক্ষান্ত নন তাঁরা, দেহজুড়ে চিত্রকর্মের সঙ্গে যুক্ত হয় বিচিত্র সাজসজ্জা ও পোশাক-





