বলিউড এবং হলিউডের অভিনেত্রীদের সৌন্দর্য নিয়ে যাদের অনেক কৌতুহল তাদের জন্য আমাদের এবারের আয়োজন, চলুন দেখে নেয়া যাক বিশ্বের জনপ্রিয় তিন অভিনেত্রীর রূপের রহস্য।
[b]কারিনা কাপুর খান[/b]
ইয়ার্কি ফাজলামি করতে করতে ভারতের কমেডি কিং কাপিল শার্মা জিজ্ঞেস করেছিলেন তার কমেডি শোতে যে কারিনার এই রূপের রহস্য কি? নিখুঁত এবং উজ্জ্বল ত্বকের জন্য বরাবরই আলোচিত এই তারকার তার পূর্বপুরুষদের ধন্যবাদ জানান। কারণ তাদের বদৌলতেই ত্বকের এই সৌন্দর্য। শুধুমাত্র অভিনয় দক্ষতা দিয়ে নয়, সৌন্দর্য দিয়েও দর্শকের নজর কাড়তে সক্ষম হয়েছেন বলিউড সুপারস্টার নায়িকা কারিনা কাপুর খান।
[img]http://www.timenewsbd.com/contents/public/201402/1393393783.jpg[/img]
লাবণ্য ধরে রাখতে কী কী করেন এই অভিনেত্রী? নিশ্চয়ই জানতে ইচ্ছা করছে। আপনাদের জন্য নিয়ে দেওয়া হল কারিনা কাপুরের গোপন বিউটি টিপস।
-দিনে অন্তত ৬ গ্লাস বিশুদ্ধ পানি পান করেন।
-শুধুমাত্র ব্যক্তিগত জীবনেই নয়, ছবিতে অভিনয় করার সময় খুব হালকা মেক আপ ব্যবহার করেন কারিনা। এবং শুটিং থেকে ফিরে সঙ্গে সঙ্গেই মেকআপ তুলে ফেলেন।
-কারিনা কখনই ফেসিয়ালের ওপর নির্ভর করেন না। অবিশ্বাস্য হলেও সত্য যে এই নায়িকা বাস্তব জীবনে কখনোই প্যান কেন এবং কেমিক্যাল দিয়ে তৈরি কোনো প্রসাধনী ব্যবহার করেন না।
[b]ক্যাটরিনা কাইফ[/b]
এদিকে ক্যাটরিনা অত্যন্ত রূপ সচেতন, সর্বদাই নিজেকে পরিপাটি রাখতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন। তবে সেক্ষেত্রে ন্যাচারাল লুককেই বেশি প্রাধান্য দেন এই নায়িকা। শুটিং ছাড়া সাধারনত সুর্মার খানিকটা ছোঁয়া, তার সঙ্গে লিপবামেই নিজেকে পরিপূর্ণ মনে করেন তিনি। এবার রইলো বলিউডের হট নায়িকা ক্যাটরিনার গোপনীয় বিউটি টিপস।
[img]http://www.timenewsbd.com/contents/public/201402/1393393877.jpg[/img]
-মেক আপ করার আগে একটি মসলিন কাপড়ে একটি বরফের টুকরা দিয়ে মুরিয়ে নিয়ে সারা মুখে ম্যাসেজ করেন।
-ব্রণ এবং গায়ের রং ঠিক রাখতে বিউটি অয়েল, খনিজ মাটির প্যাক ব্যবহার করেন এই অভিনেত্রী।
- ক্যাটরিনার দৈনন্দিন জীবনের সবচেয়ে বড় বন্ধু তার সানস্ক্রিন। বাইরে বের হওয়ার আগে কখনই ময়শ্চারাইজিং সানস্ক্রিনটি মাখতে ভুল করেন না এই আবেদনময়ী নায়িকা।
-সর্বশেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটি করতে কখনই ভুলে যান না সেটা হল ঘুমোতে যাওয়ার আগে মেক আপ তুলে ফেলার ব্যাপারটি। এবং এই পন্থাটি তাকে করে তুলেছে আরও যৌবনা এবং আবেদনময়ী।
[b]অ্যাঞ্জেলিনা জোলি[/b]
হাজারও যুবকের হৃদয় কাঁপানো হলিউডি নায়িকা অ্যাঞ্জেলিনা জোলি। ৪০ বছর বয়স পার করার পরও কিভাবে তিনি সৌন্দর্য ধরে রেখেছেন জানতে চান? তবে আপনার জন্যই উন্মোচন করা হল অ্যাঞ্জেলিনা জোলির সিক্রেট বিউটি টিপস।
-এঞ্জেলিনার মতো ন্যাচারাল টকটকে লাল ঠোঁট সবার কাম্য হলেও উজ্জ্বল লাল ঠোঁট জোড়া বেশ অপছন্দ তার। আর এই লাল ঠোঁট জোড়া হালকা করতে সবসময় ব্যবহার করেন ধূসর লিপস্টিক।
[img]http://www.timenewsbd.com/contents/public/201402/1393393923.jpg[/img]
-ভারী সাজের ব্যাপারে সবসময় স্মোকি আইস, মোটা করে আইলাইনার এবং হালকা লিপস্টিকই বেশি পছন্দ তার।
-অ্যাঞ্জেলিনা জোলির চির যৌবনা ত্বকের রহস্যটি লুকিয়ে আছে মাছের ডিমে! কি অবাক হলেন তো! ত্বকের উজ্জ্বলতা ধরে রাখতে বেইরি স্টারজন মাছের ক্রিম ব্যবহার করেন এই অভিনেত্রী।
[b]ঢাকা, ২৬ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডিডটকম) // ইএইচ[/b]
জীবনযাপন
বলিউড-হলিউডের নায়িকাদের সৌন্দর্যের রহস্য
বলিউড এবং হলিউডের অভিনেত্রীদের সৌন্দর্য নিয়ে যাদের অনেক কৌতুহল তাদের জন্য আমাদের এবারের আয়োজন, চলুন দেখে নেয়া যাক বিশ্বের জনপ্রিয় তিন অভিনেত্রীর রূপের রহস্য। কারিনা কাপুর খান ইয়ার্কি ফাজলামি করতে করতে ভারতের কমেডি কিং কাপিল শার্মা জিজ্ঞেস করেছিলেন তার কমেডি শোতে যে কারিনার এই রূপের রহস্য কি? নিখুঁত এবং উজ্জ্বল ত্বকের জন্য বরাবরই আলোচিত এই তারকার তার পূর্বপুরুষদের ধন্যবাদ জানান। কারণ তাদের বদৌলতেই ত্বকের এই সৌন্দর্য। শুধুমাত্র অভিনয় দক্ষতা দিয়ে নয়, সৌন্দর্য দিয়েও দর্শকের নজর কাড়তে সক্ষম হয়েছেন বলিউড সুপারস্টার নায়িকা কারিনা কাপুর খান। লাবণ্য ধরে রাখতে কী কী করেন এই অভিনেত্রী? নিশ্চয়ই জানতে ইচ্ছা করছে। আপনাদের জন্য নিয়ে দেওয়া হল কারিনা কাপুরের গোপন বিউটি টিপস।





