কাঁচা আম দিয়ে যেমন বিভিন্ন পদ তৈরি করা যায়, ঠিক তেমনই কাঁচা কাঁঠাল দিয়েও কিন্তু মুখোরোচক সব পদ তৈরি করা যায়। তেমনই কাঁচা কাঁঠাল দিয়ে তৈরি করা যায় মুখোরোচক কাবাব। জেনে নিন এই কাবাব তৈরি সহজ রেসিপি-

উপকরণ

১. বুটের ডাল ১ কাপ ৪/৫ ঘন্টা ভিজিয়ে রেখে ধুয়ে নিতে হবে।

২. কাঁচা কাঁঠাল আধা কেজি (কেটে ছোট টুকরো করে নেয়া)।

৩. হলুদ গুঁড়া সামান্য

৪. তেজপাতা ২/৩টি

৫. লবণ সামান্য

৬. দারুচিনি ২/৩টি

৭. শুকনো লাল মরিচ ৪/৫টি

৮. আদা বাটা ১ চা চামচ

৯. রসুন বাটা ১ চা চামচ

১০. পানি পরিমাণমতো

১১. পেঁয়াজ বেরেস্তা ১ কাপ

১২. পুদিনা পাতা ২ টেবিল চামচ

১৩. কাঁচা মরিচ ৬/৭টি

১৪. র্কন ফ্লাওয়ার ২ টেবিল চামচ

১৫. লবণ স্বাদমতো

১৬. ভাজা জিরার গুঁড়া ১ চা চামচ

১৭. গোল মরিচের গুঁড়া ১ চা চামচ

১৮. গরম মসলার গুঁড়া ১ টেবিল চামচ ও

১৯. ডিম ৩-৪টি।

প্রথমে কাঁঠালের ভেতরের অংশ টুকরো করে কেটে নিন। তারপর পানিতে সামান্য হলুদ মিশিয়ে ফুটিয়ে নিন। এবার কাঁঠালের টুকরো দিয়ে ঢেকে রাখুন। পানি ফুটে উঠলেই কাঁঠাল ঢেলে নিয়ে নরমাল পানি দিয়ে ধুয়ে নিন।

এদিকে বুটের ডাল ৪-৫ ঘণ্টা ভিজিয়ে রাোর পর তা ধুয়ে নিন প্রেসার কুকারে। তার মধ্যে আধা সেদ্ধ কাঁঠালগুলো দিয়ে দিন। এ পর্যায়ে ১-১০ নং পর্যন্ত উপকরণ মিশিয়ে দিন।

তারপর ডাল ও কাঁঠাল সেদ্ধ হয়ে গেলে পানি শুকিয়ে নিতে হবে অল্প আঁচে নেড়ে নেড়ে। এরপর তেজপাতা ও দারুচিনিগুলো উঠিয়ে ফেলুন। এরপর চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিন ডাল কাঁঠাল।

এবার ডাল কাঁঠালের সঙ্গে পেঁয়াজ বেরেস্তা, পুদিনা পাতা ও কাঁচা মরিচ মিশিয়ে পাটায় বা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন। এবার ব্লেন্ড করা কাঁঠালের সঙ্গে ১৪-১৮ নং পর্যন্ত সবগুলো উপকরণ মিশিয়ে ভালো করে মেখে নিন। এবার এই মিশ্রণ থেকে কাবাব তৈরি করে নিন।

সবগুলো কাবাব তৈরি হলে ফেটানো ডিমে চুবিয়ে গরম তেলে বাদামিরঙা করে এপিঠ ওপিঠ ভেজে তুলে নিন। ব্যাস তৈরি হয়ে গেল কাঁচা কাঁঠালের কাবাব।

এমআই