বিমানবন্দরের দায়িত্বশীল সূত্র ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছে। রানওয়ে বন্ধ থাকায় নেপালের কাঠমান্ডু থেকে আসা হিমালয়া এয়ারলাইন্সের একটি ফ্লাইটকে দীর্ঘক্ষণ আকাশে অপেক্ষা করতে হয়। রানওয়ে চালুর পর ফ্লাইটটি প্রথমে অবতরণ করে। এরপর অন্যান্য উড়োজাহাজের ওঠানামা শুরু হয়।

এর আগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ড্যাশ ৮-৪০০ মডেলের একটি উড়োজাহাজের পেছনের চাকা বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় জরুরি অবতরণের পরিস্থিতি তৈরি হয়। ফ্লাইটটি কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করেছিল।

প্রতিবেদন অনুযায়ী, ফ্লাইটটি দুপুর ১টা ৩৫ মিনিটে কক্সবাজার থেকে ছেড়ে আসে। দুপুর আড়াইটায় ঢাকায় অবতরণের কথা থাকলেও যান্ত্রিক ত্রুটির কারণে নির্ধারিত সময়ে অবতরণ করতে পারেনি। পরে ঢাকার আকাশে প্রায় ৪০ মিনিট চক্কর দিয়ে বিকেল ৩টা ১০ মিনিটে নিরাপদে অবতরণ করে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগ জানিয়েছে, ফ্লাইট বিজি-৪৩৬-এর সব যাত্রী ও ক্রু নিরাপদে গন্তব্যে পৌঁছেছেন। অপারেশনাল ও কারিগরি কারণে ফ্লাইটটির সময়সূচিতে বিলম্ব হয়েছিল বলেও জানানো হয়।

এস