যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা (১১তম গ্রেড) পদের নিয়োগ পরীক্ষা প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের কারণে শেষ মুহূর্তে স্থগিত করা হয়েছে।

পদ: সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা (১১তম গ্রেড

* শূন্য পদ: ২৪২টি

* নির্ধারিত পরীক্ষার সময়ছিল আজ শনিবার (১০ অক্টোবর ২০২৬) সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত।

* কর্তৃপক্ষের বক্তব্য: যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ও যুগ্মসচিব বিষয়টি নিয়ে জরুরি আলোচনায় বসেছেন, পরবর্তীতে পরীক্ষার নতুন তারিখ জানানো হবে।

এদিকে কুষ্টিয়া থেকে শুধু পরীক্ষা দিতে ঢাকা এসেছিলেন আবদুল জব্বার। ক্ষোভ প্রকাশ করে বললেন, গাবতলী যাচ্ছি কুষ্টিয়ার বাস ধরবো। রাতে এসেছিলাম।

আবদুল আউয়াল মজুমদার বলেন, আমাদের এভাবে কষ্ট না দিলেও পারতো। আগে জানানো হলে, আমরা টাকা খরচ করে এত দূর থেকে ঢাকায় আসতাম না।

এমএম