বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) সিরাজগঞ্জের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী অশীথ পোদ্দারের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এবং আসন্ন গ্রীষ্ম মৌসুমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে নেসকো সিরাজগঞ্জ দপ্তরের আওতাধীন ১১ কেভি মাসুমপুর ও সার্কিট হাউস ফিডারে জরুরি মেরামত, রক্ষণাবেক্ষণ কাজ এবং বিদ্যুৎ লাইনের আশপাশে গাছের অতিরিক্ত শাখা-প্রশাখা কর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ কারণে সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত মোট ৬ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এ সময় সিরাজগঞ্জ জেলার মাসুমপুর, মাসুমপুর কারিগর পাড়া, হাজী আহম্মেদ আলী রোড বাজার স্টেশন, নিউ মার্কেট, কাচারী পাড়া, বগুড়া বাসস্ট্যান্ড, চক শিয়ালকোল, দিয়ার বৈদ্যনাথসহ আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হবে।

জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে নেসকো সংশ্লিষ্ট এলাকাবাসীর সহযোগিতা কামনা করেছে।

এনএইচ