মিছিলে অংশ গ্রহণকারীরা কয়েকজন বিক্ষোভকারী জানান শনিবার অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে সমর্থন জানিয়ে ডিওএইচএসের ভেতর গণমিছিল করলে ডিওএইচএস পরিষদ এই এলাকায় মিছিল মিটিংয়ের উপর নিষেধাজ্ঞা দেয়।
আজ ডিওএইচএসের হাজার হাজার লোক নিষেধাজ্ঞা ভেঙে রাস্তায় নেমেছে। আন্দোলনকারীদের মধ্যে শিক্ষার্থী ছাড়াও অনেক সাবেক সেনা কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যরা রয়েছেন।
উল্লেখ্য, মিরপুর ডিওএইচএসে মূলত সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যরা বসবাস করেন। মিছিলে বিপুলসংখ্যক সেনা সদস্য ছাড়াও তাদের পরিবারের সদস্যরা অংশ নেন।
এমএইচ





