মাগুরার শ্রীপুর উপজেলায় ইসলামিক ফাউন্ডেশন মডেল রিসোর্স সেন্টারের উদ্যোগে ‘সন্ত্রাস জঙ্গিবাদ ও মাদক প্রতিরোধে আলেম-ওলামাদের করণীয়’ শীর্ষক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স অডিটোরিয়ামে এই সভা অনুষ্ঠিত হয়।

মাগুরা জেলা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার মো: তৌহিদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইয়াছিন কবীর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, শ্রীপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মশিয়ার রহমান, শ্রীকোল ইউনিয়নের চেয়ারম্যান মুস্তাসিম বিল্লাহ সংগ্রাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ইকরাম আলী বিশ্বাস, ই’ফা মাগুরা শাখার মাস্টার ট্রেনার মো: শিহাবউদ্দিন ও শ্রীপুর উপজেলার সুপার ভাইজার মোঃ বোরহান উদ্দিন।

সভায় বক্তারা বলেন, সমাজকে সন্ত্রাস জঙ্গিবাদ ও মাদকমুক্ত করতে হলে ইমামদের ভূমিকা রাখতে হবে। ইমামদের কথা সবাই শোনে এবং তাদের কথার গুরুত্ব দেয় সাধারণ মানুষ। তাই জুমার খুতবায় ইমামদেরকে এসব বিষয়ে মুসল্লিদের সতর্ক করতে হবে।

তারা আরও বলেন, ইসলামিক ফাউন্ডেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রতিষ্ঠা করেছেন আর তার কন্যা এ প্রতিষ্ঠানকে সুন্দরভাবে সাজিয়ে তুলেছেন, তাই আমাদের প্রয়োজন ইতিহাসের সঠিক তথ্য দেশের প্রতিটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জানানো।

সাইফুল্লাহ/এমবি