গোপালগঞ্জে প্রাণঘাতী করোনাভাইরাসে আরও দুই চিকিৎসক আক্রান্ত হয়েছে। এনিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৬০ জন।

বুধবার (১৩ মে) গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ এই তথ্য নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন জানান, নতুন আক্রান্তদের মধ্যে দুইজন গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের চিকিৎসক। এদের মধ্যে একজনের কোটালীপাড়া ও অপরজনের গোপালগঞ্জ থেকে নমুনা পরীক্ষা করে করোনা পজিটিভ ধরা পড়েছে।

জেলায় আক্রান্ত ৬০ জনের মধ্যে ৪১ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। বাকি ১৯ জন গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল, কাশিয়ানী, মুকসুদপুর ও টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

আক্রান্তদের মধ্যে মুকসুদপুর উপজেলায় এক চিকিৎসক, ১৮ পুলিশ সদস্যসহ ২০ জন, কাশিয়ানী উপজেলায় ১১ জন, গোপালগঞ্জ সদর উপজেলায় এক চিকিৎসকসহ ১২ জন, টুঙ্গিপাড়া উপজেলায় ১৪ জন ও কোটালীপাড়া উপজেলায় চিকিৎসক-নার্সসহ ৩ জন রয়েছেন।

এমবি