দিনাজপুরে জমে উঠেছে ঈদের বেচাকেনা। ঈদকে সামনে রেখে শহরের মালদহপট্টিতে ক্রেতাদের ভীড়। থেমে নেই শিশুদের ঈদ সাজ।

সামনে ঈদ তাই ঈদের কেনাকাটা করতে দিনাজপুর শহরের প্রায় বিভিন্ন কসমেটিক্স দোকানে প্রতিদিন ভীড় করে সব বয়সি মেয়েরা। থেমে নেই ছোটরা। ঈদের নিত্য নতুন জামা কাপড় কিনতে বড়দের সাথে ভীড় করে সোনামনিরাও।

শহরের বিভিন্ন দোকান ঘুরে দেখা যায় যে বড়দের চেয়ে শিশু-কিশোররা বেশি কেনাকাটা করছে।

মালদহপট্টির সাধনা মোড়ে স্বপ্ন প্রসাধণী এন্ড থ্রিপিচ গ্যালারীর বিক্রেতার সাথে কথা বললে তিনি জানান, তার দোকানে দেশি এবং বিদেশিসহ সব ধরনের কসমেটিক্স সামগ্রী, সেলোয়ার কামিজ, বাহারী ডিজাইনের থ্রীপিছ, শিশুদের জন্য নানা রংগের পুতুলসহ বিউটি পার্লারের সকল পণ্য ভালো বিক্রি হচ্ছে।

কয়েকজন ক্রেতার সাথে কথা বললে তারা জানান, আগের তুলনায় এবার সবকিছুর দাম বেশি থাকায় প্রয়োজনের চেয়ে বেশি কেনাকাটা করা হবে না বলে জানান।

এছাড়া শহরের ঈদের কেনাকাটা উপলক্ষে দিনাজপুরের প্রায় প্রসাধণীতে কেনাকাটার সাথে উপহার সামগ্রী তুলে দিচ্ছে বিক্রেতারা।

এসএইচ