দিনাজপুরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পাঁচ মাদক ব্যবসায়ীসহ ৪২ জনকে আটক করেছে পুলিশ।  শনিবার রাত থেকে রবিবার সকাল পর্যন্ত এ অভিযান চালানো হয়। আজ দুপুরের মধ্যে তাদের আদালতে পাঠানো হবে বলে জানা গেছে।

এ সময় আটক মাদক ব্যবসায়ীদের কাছ থেকে ৪০ বোতল ফেনসিডিল, এক গ্রাম হেরোইন ও ১৩৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

দিনাজপুর পুলিশ কন্ট্রোল রুমে দায়িত্বরত হাফিজুর রহমান জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।


এমএনজে