করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যুর সবচেয়ে খারাপ পরিস্থিতি চলছে বাংলাদেশে। এমন পরিস্থিতিতে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বুধবার (১৪ জুলাই) মধ্যরাত থেকে ২৩ জুলাই সকাল ৬টা পর্যন্ত কঠোর বিধিনিষেধ (লকডাউন) শিথিল করেছে সরকার। ফলে বাস, ট্রেন, লঞ্চসহ সব ধরনের গণপরিবহন চলাচল করছে। এছাড়া খুলছে দোকানপাট ও শপিংমল।

এমন পরিস্থিতিতে এবারও জাতীয় ঈদগাহে ঈদুল আজহার জামাত হচ্ছে না।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) জনসংযোগ কর্মকর্তা আবু নাছের এই তথ্য জানিয়েছেন।

জনসংযোগ কর্মকর্তা বলেন, জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আয়োজন করতে দীর্ঘ প্রস্তুতি নিতে হয়, তাই সাময়িক লকডাউন শিথিলের পর এই স্বল্প সময়ে সেই আয়োজন করা সম্ভব নয়। সেই সঙ্গে স্বাস্থ্যবিধির দিকে নজর দিয়ে ব্যাপক জনসমাগম এড়াতে এবছর জাতীয় ঈদগাহে ঈদের জামাতের আয়োজন না করে মসজিদে আয়োজনের পক্ষে সিটি করপোরেশন।

এমবি