ভারতের তামিলনাড়ুস্থ সেন্ট্রাল কারাগারে ১৪ জন বাংলাদেশি দীর্ঘ ২ বছর কারাভোগ শেষে দেশে ফিরেছেন।

রোববার (১৪ জুলাই) বিকালে বেনাপোল দিয়ে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ বাংলাদেশ ইমিগ্রেশন পুলিশের নিকট হস্তান্তর করে।

ফেরত আসা বাংলাদেশিরা হলেন- সেলিম (২৫),লিটন(৩২),মমিন(৩৫),ইব্রাহিম (৩২),রবিউল ইসলাম (২৫),ফজলুল করিম (৩৫),দেলোয়ার হোসেন(২৬),আনোয়ার হোসেন (২৯),রশিদ (৩৮),রনি মিয়া(২৮),বাসার (৩৭),শরিফুল (২৫),সবুজ মিয়া (৩৭)ও আব্দুল রশিদ (৩৪)।

এদের বাড়ী ফরিদপুর, মাদারীপুর, নোয়াখালী, রাজবাড়ী ও সাতক্ষীরা জেলার বিভিন্ন থানা এলাকায়।

ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাশার জানান, তারা দুই থেকে আড়াই বছর পূর্বে অভাবের কারণে ভালো কাজের আশায় দালালের মাধ্যমে অবৈধভাবে সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারতে যায়। যাওয়ার পর তারা সেখানকার পুলিশের হাতে আটক হয়। পরে ভারতের তামিলনাড়ুস্থ সেন্ট্রাল কারাগারে থাকার পর আজ বাংলাদেশে ফেরত আসেন। ইমিগ্রেশন পুলিশের আনুষ্ঠানিকতা শেষ করে তাদের কে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে।

নাছির/এমবি