রফতানিমুখী শিল্প-কারখানায় কাজে যোগ দিতে শ্রমিকদের পরিবহনের জন্য যাত্রীবাহী লঞ্চ আগামীকাল (০১ আগস্ট) রোববার দুপুর ১২টা পর্যন্ত চলাচলের অনুমতি দিয়েছে সরকার।
শনিবার (৩১ জুলাই) রাতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) জনসংযোগ কর্মকর্তা মিজানুর রহমান গণমাধ্যমকে এই তথ্য জানান।
এরআগে করোনাভাইরাসের মহামারীতে দেশে চলমান কঠোর বিধিনিষেধের (লকডাউন) মধ্যে আগামী ০১ আগস্ট (রোববার) থেকে রপ্তানিমুখী সব শিল্প ও কলকারখানা খুলে দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার।
শুক্রবার (৩০ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মো: রেজাউল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়, সার্বিক পরিস্থিতি বিবেচনায় ০১ আগস্ট (রোববার) সকাল ৬টা থেকে রপ্তানিমুখী সব শিল্প ও কলকারখানা বিধিনিষেধের আওতা বহির্ভূত রাখা হলো।
এমবি





