কৃষি ও ব্যবসায়ীক জোন হিসাবে পরিচিত ভোলা সদরের ভেলুমিয়া ইউনিয়নে ব্যাংকের শাখা স্থাপনের দাবীতে এক কিলোমিটার দীর্ঘ মানববন্ধন করে এলাকাবাসীসহ সর্বস্থরের মানুষ।
মঙ্গলবার সকাল ১০টার দিকে প্রায় ঘন্টাব্যাপী ভোলা-ভেলুমিয়া আঞ্চলিক সড়কের ভেলুমিয়া বাজারে অনুষ্ঠিত এ মানববন্ধনে কৃষক, ব্যবসায়ী, শিক্ষক-শিক্ষার্থী, চাকুরীজীবীসহ বিভিন্ন পেশাজীবীর মানুষ অংশগ্রহন করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন, ভেলুমিয়া ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম মাল, বাজার কমিটর সভাপতি মো: হারুন, রাসেল, শাহিন প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, ৫০ হাজার বসতির জনপদ ভেলুমিয়া বাজারে কৃষি ব্যাংক না থাকার কারনে বহু ভোগান্তি নিয়ে এখানকার মানুষ ১৪ কিলোমিটার দুরে জেলা সদরে গিয়ে প্রয়োজনীয় কার্যক্রম করতে হয়। বিশেষ করে কৃষক-কৃষানী ও সরকারী ভাতা সুবিধা নেয়া দরিদ্র পরিবারগুলোর দুর্ভোগ বেশী।
এলাকাটি কৃষি ও ব্যবসা প্রধান হিসাবে পরিচিত হলেও এখানে কৃষি ব্যাংক প্রতিষ্ঠা হয়নি। এলাকা সম্প্রসারনসহ দিন দিন এলাকার উন্নয়ন হচ্ছে, কিন্তু ব্যাংকিং সুবিধার উজ্জ্বল সম্ভাবনা থাকলেও নেই কোন ব্যাংক।
ইআর





