যশোরে পাচারের সময়ে প্রায় ১ কোটি ৩৩ লাখ ৪৫ হাজার টাকা মুল্যের ভারতীয় শাড়ী,থ্রী-পিচ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা ।
বুধবার রাত ২ টার দিকে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা যশোর মনিরামপুর বাজার এলাকা থেকে এসব মালামাল জব্দ করে। জব্দকৃত মালামালের মধ্যে আছে ২২০৩টি উন্নতমানের শাড়ী, ১১০টি থ্রী-পিচ। এসময়ে অবৈধ মালামাল পাচারের দায়ে ঢাকা মেট্র ল-১৫-২৪৭০ নম্বারের একটি পিকআপ ভ্যানও আটক করা হয়েছে বলে বিজিবি জানায়।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ সেলিম রেজা জানান গোপন সংবাদের ভিত্তিতে এসব মালামাল আটক করা হয়। আটকের পর কোন ব্যাক্তি এসব মালামালের বৈধ কোন কাগজপত্র দেখাতে না পারায় মালামালগুলো সিজার করা হয়েছে। তবে এসব মালামাল পাচারের সাথে জড়িত থাকার দায়ে কাউকে আটক করা সম্ভব হয়নি। আটককৃত মালামাল পরে যশোর কাস্টমসের নিলাম শাখায় জমা করা হয়েছে বলে তিনি জানান।
নাসির/জেড





