আজ শুক্রবার ২৭ ফেব্রয়ারী গণতন্ত্র পুর্নরুদ্ধারের দাবিতে ২০ দলীয় ঐক্যজোটের ডাকা অনির্দিষ্ট কালের অবরোধের ৫৩তম দিনে পুলিশ-র‌্যাব নাশকতার আশংকায় বিভিন্ন স্থানে আভিযান চালিয়ে ২০ দলীয় জোটের ৪ জন নেতা কর্মীকে গ্রেফতার করেছে।

পুলিশের গ্রেফতারের ঘটনা নিশ্চিত করেছে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকতা ওসি আব্দুর রশিদ।

তিনি বলেন নাশংকতার আশংকায় তাদেকে গ্রেফতার করা হয়েছে। তবে তারা ২০দলীয় জোটের নেতা কর্মী বলে দাবি করেন তিনি।

গত রবিবার ২২ ফেব্রয়ারী সকাল ৯ টা থেকে ২৭ফেব্রয়ারী শুক্রবার বিকাল ৫ টা পর্যন্ত কোথাও কোন ২০ দলীয় নেতা কর্মীদের মিছিল পিকেটিং করতে দেখা যায়নি।

এছাড়াও জয়পুরহাট-বগুড়া মহাসড়কে হিচমী এলাকায় ঢাকাগামী ৫টি যাত্রীবাহী বাস ভাংচুর করেছে দুর্বৃত্তরা।

এঘটনায় পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।এছাড়াও কালাই ,ক্ষেতলাল,আকেলপুর ও পাঁচবিবিতে একই ভাবে অবরোধ পালিত হয়েছে।

এসএইচ