বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্ব ও পদোন্নতিতে দেশ প্রেমিক ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীদের বিবেচনায় নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার সকাল সাড়ে ১০ টার দিকে সেনাসদর পর্ষদ নির্বাচন- ২০১৬ এর আনুষ্ঠানিক উদ্বোধনের সময় প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।

তিনি বলেন, এই পর্ষদের মাধ্যমে সেনাবাহিনীর ভবিষ্যৎ জ্যেষ্ঠ নেতৃত্বের জন্য যোগ্য ও দক্ষ অফিসাররা সরকারের অনুমোদন সাপেক্ষে পদোন্নতি পাবেন।

এর আগে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেনা সদরে পৌঁছালে, তাকে স্বাগত জানান, সেনাপ্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক।

এফএফ