ঝালকাঠিতে আবরার হত্যার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি।
রবিবার সকাল ১০ টায় এই সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নুপুরের নেতৃত্বে শহরের বাংলালিংক পয়েন্টে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন মনিরুল ইসলাম নুপুর।
এসময় উপস্থিত ছিলেন জেলা কৃষকদলের সভাপতি রুস্তুম আলী চাষী, এ্যাডভোকেট নাসিমুল হাসান, এ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন, এ্যাডভোকেট ফয়সাল হোসেন সহ নেতৃবৃন্দ। অন্যদিকে একই সময় জেলা বিএনপির সভাপতি মোস্তফা কামাল মন্টুর নেতৃত্বে শহরের আমতলা মোড়ে সমাবেশে অনুষ্ঠিত হয়।
বক্তব্য রাখেন মোস্তফা কামাল মন্টু। উপস্থিত ছিলেন সদর বিএনপির সভাপতি সরদার এনামুল হক এলিন ও জেলা যুবদলের সাধারন সম্পাদক রবিউল হোসেন তুহিন প্রমুখ।ট
টুটুল/এএস





