রাজধানীর সদরঘাটে একটি লঞ্চ থেকে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার এ লাশ উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, সকাল ৮টার দিকে বরিশাল থেকে আসা ‘এমভি পারাবত-১০’ লঞ্চটি সদরঘাটে লঞ্চ টার্মিনালে ভেড়ে।
লঞ্চটি থেকে যাত্রীরা নামার সময় কয়েকজন একটি স্টাফ কেবিনে এক নারীর দেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ লাশটি উদ্ধার করে।
কেরানিগঞ্জ থানার উপ-পরিদর্শক মফিজুর রহমান মনে করছেন, দুর্বৃত্তরা ওই নারীকে ধর্ষণ শেষে হত্যা করেছে।সূত্র : ইউএনবি।
[b]ঢাকা, ৫ জুন (টাইমনিউজবিডি.কম)//এসএইচ[/b]