রাজধানীর রামপুরা এলাকায় বিভিন্ন বাসা ও মেসে অভিযান চালিয়ে ছয় শিবির কর্মীকে আটক করেছে রামপুরা থানা পুলিশ।

সোমবার দিনগত রাতে এ অভিযান পরিচালিত হয়। এ সময় আটককৃতদের কাছ থেকে এক কেজি গান পাউডার উদ্ধার করা হয়েছে বলে পুলিশের দাবি।

রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, গোপন সংবাদে পুলিশ জানতে পারে, রামপুরা এলাকায় শিবির কর্মীরা বোমা তৈরির সরঞ্জামসহ অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ছয় শিবির কর্মীকে আটক করা হয়েছে।

এমএম