কাজের প্রলোভন দেখিয়ে ভারতে পাচারকৃতরা পুনরায় অবৈধভাবে ফেরার পথে ১৬ বাংলাদেশীকে আটক করেছে বিজিবি।

বেনাপোলের সাদিপুর সীমান্ত থেকে শনিবার(১৮ নভেম্বর) সকাল ৯টার সময় ১৬ নারী পুরুষ ও শিশুকে আটক করেছে বিজিবি সদস্যরা। এসময় কোন পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি।

৪৯ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল আরিফুল হক জানান, সাদিপুর সীমান্ত দিয়ে বেশ কিছু নারী পুরুষ শিশু দালালের মাধ্যমে ভারতে থেকে বাংলাদেশের প্রবেশ করছে এমন ধরনের গোপন সংবাদ পেয়ে বিজিবির একটি দল সাদিপুর বাঁশবাগান সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৩ নারী, ১২ পুরুষ ও ১ শিশুকে উদ্ধার করা হয়।

উদ্ধারকৃতদের বাড়ি খুলনা ও নড়াইল বাগেরহাট মাদারীপুরসহ বিভিন্ন জেলায় । তাদের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
নাসির/জেড