ভারতে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সম্প্রচার শুরু হচ্ছে আগামীকাল সোমবার।

আজ রোববার তথ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মীর আকরাম উদ্দীন ডেইলি বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তথ্য বিবরণীতে বলা হয়, ভারতের রাষ্ট্রীয় টেলিভিশন দূরদর্শনের ডিটিএইচ (ডাইরেক্ট টু হোম) প্ল্যাটফরম- ডিডি ফ্রি ডিশ-এর মাধ্যমে বিটিভির এ সম্প্রচার চলবে। এ উপলক্ষে সোমবার বিকাল ৩টায় রাজধানীর রামপুরায় বিটিভি মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

তথ্য সচিব আবদুল মালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে তথ্য প্রতিমন্ত্রী মো. মুরাদ হাসান এবং বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাস উপস্থিত থাকবেন। অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশন সরাসরি সম্প্রচার করবে।

 

এএস