শুক্রবার (১০ জুলাই) কুমিল্লার ময়নামতি জাদুঘর ও শালবন বিহার পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বর্তমান সরকার দেশের হারিয়ে যাওয়া ঐতিহ্য, প্রত্নসম্পদ ও সাংস্কৃতিক নিদর্শন সংরক্ষণ এবং পুনরুদ্ধারে নিরলসভাবে কাজ করছে। জুলাই স্মৃতি জাদুঘর চালুর সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে। নতুন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। খুব শিগগির আনুষ্ঠানিকভাবে জাদুঘরটি খুলে দেওয়া হবে।

তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের সময় জুলাই স্মৃতি জাদুঘরের পরিচালনা কমিটির কার্যক্রম কিছুটা এলোমেলো ছিল। বর্তমানে নতুন কমিটি গঠন করা হয়েছে। এ বিষয়ে সংসদে সিদ্ধান্ত হয়েছে। সংবাদ সম্মেলনের মাধ্যমে জাদুঘরের উদ্বোধনের তারিখ ও সংশ্লিষ্ট অন্যান্য বিষয় জানানো হবে।

এর আগে, কুমিল্লার ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক নিদর্শন শালবন বিহার ও ময়নামতি জাদুঘর পরিদর্শন করেন নিতাই রায় চৌধুরী। এসময় প্রত্নতাত্ত্বিক এসব নিদর্শনের গুরুত্ব তুলে ধরে তার ইতিহাস ও ঐতিহ্যের তাৎপর্য নিয়ে আলোচনা করেন।

এসময় কুমিল্লা -৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী, জেলা প্রশাসক মিস রোজী আকতার, সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুজন চন্দ্র রায়সহ অন্যরা উপস্থিত ছিলেন।

এমএম