বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে ৫ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বগুড়া জেলা বিএনপি। শনিবার রাতে এক বিবৃতিতে বগুড়া জেলা বিএনপির পক্ষে দপ্তর সম্পাদক মাহফুজুর রহমান গণমাধ্যমের কাছে বিষয়টি জানান।
তিনি আরও জানান, শনিবার বিকেলে এ সংক্রান্ত এক সভা করে কর্মসূচি ঘোষণা করা হয়েছে। গৃহীত কর্মসূচির মধ্যে রয়েছে ১৩ আগস্ট (বুধবার) নফল রোজা পালন শেষে বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে দোয়া ও ইফতার মাহফিল। ১৫ আগস্ট (শুক্রবার) বিকেল সাড়ে ৩টায় হোটেল নাজ গার্ডেনে স্যান্টালিনা হল রুমে আলোচনা সভা। ১৬ আগস্ট (শনিবার) জেলার ১২ উপজেলায় সুবিধামতো সময়ে আলোচনা সভা ও কেক কাটা। ১৭ আগস্ট (রোববার) জেলার সব পৌর এলাকায় বিএনপি’র আলোচনা সভা ও কেক কাটা।
সভায় জেলা বিএনপি’র সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চান, উপদেষ্টা মো. শোকরানা, কেন্দ্রীয় কমিটির কুটির শিল্প বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা বিএনপি’র সহ-সভাপতি অ্যাডভোকেট রাফি পান্না, আলী আজগর হেনাসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ঢাকা,০৩ আগস্ট, টাইমনিউজবিডি.কম,এমএইচ





