সোমবার (২২ জুন) ধানমন্ডি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- ইবাদুল ইসলাম, মিলন বারৈ, সুজন সরদার, সবুজ ঢালী, নিপুল বিশ্বাস, সমু ঢালি, অশোক ঢালি, সৌরভ হাওলাদার, মো. জয় ও মাহবুব হাওলাদার।
ধানমন্ডি মডেল থানা সূত্রে জানা যায়, সোমবার (২২ জুন) সকাল ৬টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ধানমন্ডি মডেল থানাধীন সাতমসজিদ রোড থেকে ঝটিকা মিছিলের প্রস্তুতির সময় হাতেনাতে ১০ জন সক্রিয় আওয়ামী লীগ কর্মীকে আটক করা হয়।
এসময় তাদের হেফাজত হতে যুবলীগের মনোগ্রামসহ ১৫টি ক্যাপ, নেতাকর্মীদের ছবি সম্বলিত ৮টি গেঞ্জি ও একটি ব্যানার, যাতে লেখা রয়েছে ‘শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে’ উদ্ধার করা হয়।
আটককৃতদের বহনকারী দুটি বাস ও একটি প্রাইভেটকারও জব্দ করা হয় অভিযানে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা শেষে আদালতে পাঠানো হয়েছে।
এস