বেনাপোলে পৃথক পৃথক অভিযান চালিয়ে ভারতীয় মাদকদ্রব্যসহ দুইজনকে আটক করেছে খুলনা ব্যাপালিয়ন ২১ বিজিবি।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানাধীন দৌলতপুর গ্রামের কামার বাড়ির মাঠে অভিযান জালিয়ে ২ বোতল ভারতীয় ফেন্সিডিল এবং ১ বোতল অফিসার্স চয়েস মদসহ একজনকে আটক করা হয়। অপর দিকে জেলার শর্শা থানার রুদ্রপুর পূর্বপাড়া থেকে ১০ পিস ইয়াবাসহ আরেকজনকে আটক করা হয়। এবং বেনাপোল পোর্ট থানাধীন বালুরমাঠ নামক স্থান হতে ১৩০ এবং বারপোতা মাঠ থেকে ১৯৭ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়। এসময় কাউকে আটক করা যায়নি।

আটকিকৃতরা হলেন- বেনাপোল পোর্ট থানার বড় আচড়া গ্রামের মো. ইসমাইল হোসেনের ছেলে মো. তৌতিদুল ইসলাম (১৫), শর্শা থানার রুদ্রপুর গ্রামের মৃত ইউছুফ আলীর ছেলে মো. রাশেদুই ইসলাম (২৪)।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল ইমরান উল্লাহ সরকার পিবিজিএমএস জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা পৃথক পৃথক অভিযান পরিচালনা করে মাদকসহ দুই জনকে আটক কারা হয়। আটককৃত আসামি ও মাদকদ্রব্য বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

নাছির/এসএম