করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১০১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১০ হাজার ১৯২ জন।

একইদিনে করোনায় আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ৪ হাজার ৪১৭ জন। ফলে দেশে মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ লাখ ১১ হাজার ৭৭৯ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫ হাজার ৬৯৪ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৬ লাখ ২ হাজার ৯০৮ জন।

শুক্রবার (১৬ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৮ হাজার ৭০৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা করা হয়েছে ১৮ হাজার ৯০৬টি। দেশে এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৫১ লাখ ৩৪ হাজার ৪৭৮টি।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২৩ দশমিক ৩৬ শতাংশ। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৩ দশমিক ৮৬ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১০১ জনের মধ্যে ঢাকা বিভাগে ৫৯, চট্টগ্রামে ২০, রাজশাহীতে ৩, খুলনায় ৫, বরিশালে ৪, সিলেটে ১ জন, রংপুরে ৬ জন ও ময়মনসিংহে ৩ জন রয়েছেন।

মৃত ১০১ জনের মধ্যে পুরুষ ৬৭ ও নারী ৩৪ জন। এদের মধ্যে ৯৪ জন হাসপাতালে এবং বাড়িতে ৭ জন মারা গেছেন। এখন পর্যন্ত মোট মৃত ১০ হাজার ১৮২ জনের মধ্যে পুরুষ ৭ হাজার ৫৬৬ এবং নারী ২ হাজার ৬১৬ জন।

এমবি