হামলাকারীদের ছবি বা ঘটনা শুক্র ও শনিবার (২৭ ও ২৮ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অনুরোধ করেছেন তিনি।
আজ শুক্রবার (২৭ সেপ্টেম্বর) হাসনাত আব্দুল্লাহ তার ভেরিফায়েড ফেসবুকে পেজে এক স্ট্যাটাসের মাধ্যমে এ আহ্বান হাসনাত আব্দুল্লাহ। পোস্টে হ্যাশট্যাগ দিয়ে তিনি লিখেছেন, শুক্র ও শনি দুদিন, নারীর ওপর ছাত্রলীগের হামলাকারীদের সন্ধান দিন।
কমেন্ট বক্সে হাসনাত লিখেছেন, ‘ওপরের হ্যাশট্যাগ দুটি দিয়ে জুলাই বিপ্লবে নারীদের ওপর হামলার বিভিন্ন ঘটনা/ছবি শেয়ার করুন আজকে। এই হ্যাশট্যাগ ও জনসংযোগ কর্মসূচি দেশব্যাপী ছড়িয়ে দিয়ে নারীদের ওপর হওয়া জুলুমের প্রতিবাদ গড়ে তুলতে সহায়তা করুন।
এমএইচ





