জামালপুরের ইসলামপুরে ব্রিজ ভেঙে ব্যাটারিচালিত একটি অটোরিকশা নদীতে পড়ে ৬ জন নিখোঁজ রয়েছেন। 

আজ (১৩ আগস্ট) মঙ্গলবার দুপুর ১২টার দিকে জামালপুর-বকশিগঞ্জ-রৌমারী সড়কের ফুলকারচর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। 

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বকশিগঞ্জ থানার ওসি মাহবুব আলম। তাৎক্ষণিকভাবে নিখোঁজদের কারো নাম-পরিচয় জানা যায়নি। 

ইসলামপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন হোসেন বলেন, এলাকার একটি বেইলি ব্রিজ ভেঙে ব্যাটারিচালিত অটোরিকশা খাদে পড়ে গেছে। অটোরিকশাতে থাকা ৬ জন যাত্রী নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারের চেষ্টা চলছে। 

এমবি