নোয়াখালীর পৌর এলাকার কাশিরামপুরে সরকারী সম্পত্তি দখল করে পায়রা নামের পেট্রোল পাম্প করছে একটি দখলদার চক্র।

এ বিষয়ে নোয়াখালী পৌর এলাকার কাজী কলোনীর আনোয়ার হোসেন বাদী হয়ে জেলা প্রশাসক বরাবরে বিচার দাবি করেছেন।

তিনি ওই অভিযোগে উল্লেখ করেন, নিজাম উদ্দিনের নবনির্মিত পায়রা পাম্পটি আমার মালিকীয় সাজ্জাদ ফিলিং ষ্টেশনের মাত্র আধা কিলোমিটারের মধ্যে করা হয়েছে। এর ফলে তিনি ব্যবসায়িকভাবে চরম ক্ষতির সম্মুখীন হচ্ছেন। তিনি আরো বলেন, এটি সম্পূর্ণ অন্যায়, বেআইনী ও সরকারের নীতিমালা বিরোধী।

তিনি বলেন, বাংলাদেশ গেজেট, অতিরিক্ত এপ্রিল ২০১৪ এর ১৩বিধিমালা অনুযায়ী বিদ্যালয়, মসজিদ ও জনবসতিপূর্ণ এলাকায় কোনভাবেই পেট্রোল পাম্প করা যায়না। তাছাড়া, বিধিমালায় একটি পাম্পের জন্যে যে পরিমাণ খোলা জায়গার কথা বলা হয়েছে তাও নেই।

তিনি অভিযোগ করে বলেন, ওই দখলকার তার নাম সম্পূর্ণ জাল জালিয়াতির মাধ্যমে একটি অঙ্গিকারনামা সৃজন করেন।

সূত্র জানান, কাশিরামপুর মৌজায় ১৯৫৩ সাল জনৈক মনোরঞ্জন দত্ত তার মালিকীয় ও ভোগদখলীয় ভূমির বিভিন্ন দাগ হতে গোপাই প্রাথমিক বিদ্যালয়ের জন্যে ৩০ ডিসিমেল জমি দান করেন।

পরবর্তীতে, ওই জায়গার কিয়দাংশে বিদ্যালয় ভবন ও অপরাংশে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের খেলাধুলার মাঠ হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। সম্প্রতি, এক দখলদার ওই ভূমি দখলে নিয়ে পায়রা নামের পেট্রোল পাম্প করে ওই এলাকাবাসীর ক্ষোভের সঞ্চার করছেন।

স্থানীয়রা জানান, ওই দখলদার একটি বানোয়াট নিলাম দেখিয়ে এ ভূমির মালিকানা দেখালেও তা সম্পূর্ণ অসত্য, জাল ও  ত্রুটিপূর্ণ। যে নিলামের ভাওতা দিচ্ছে , সে সময়ে এ জাতীয় কোন নিলামই হয়নি।

এ বিষয়ে দত্তবাড়ি মোড়ের ব্যবসায়ীরা জানান, এর ফলে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা শব্দ দুষণ, কালো ধোঁয়া এবং পেট্রাল তীব্র দুগর্ন্ধে কোমলমতি ছেলে মেয়েদের লেখাপড়া অনিশ্চিত হয়ে পড়বে।

আনোয়ার হোসেন আরো অভিযোগ করেন, এ দখলদাররা ইতোমধ্যে বিসিক এলাকায়ও সরকারের ১৮ ডিসিমেল জায়গা দখলে নিয়েছেন।

তিনি বলেন, সোনালী ব্যাংক থেকে ডলফিন সী ফুডের নামে ৫কোটি টাকা ঋণ নিয়ে তা সম্পূর্ণভাবে অন্য কাজে ব্যবহার করাটাও অন্যায় ও বেআইনী। তবে, সংশ্লিষ্ট বিষয়ে নব নির্মিত পেট্রোল পাম্পের মালিক নিজাম উদ্দিন জানান, তিনি সরকারী আইন-কানুন মেনেই সব করছেন।

এসএইচ