দেশে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৫৪৫ জনের করোনা শনাক্ত হয়েছে। আর করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৪০ জন।
এ নিয়ে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ৬৫০ জন। দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৪৭,১৫৩ জন।
আজ শনিবার দুপুরে করোনার সর্বশেষ অবস্থা নিয়ে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।
দেশে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১১,৮৭৬ টি। নমুনা সংগ্রহ করা হয়েছে ১২,২২৯ টি। সর্বমোট নমুনা পরীক্ষা করা হয়েছে ২,৯৭,০৫৪ টি।
তিনি বরাবরের মতোই করোনাভাইরাস থেকে সুরক্ষিত থাকতে সবাইকে স্বাস্থ্য অধিদফতর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ-নির্দেশনা মেনে চলার অনুরোধ জানান।
অন্যদিকে বিশ্বে এখন পর্যন্ত ৬১ লাখ ৭২ হাজার ৩২৮ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। এদের মধ্যে ৩ লাখ ৭১ হাজার ১৭৭ জন মারা গেছেন অন্যদিকে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ২৭ লাখ ৪৩ হাজার ৯৭১ জন। বর্তমানে চিকিৎসাধীন ৩০ লাখ ৫৭ হাজার ২৪২ জনের মধ্যে ৫৩ হাজার ৪৬০ জনের অবস্থা গুরুতর।
এএস





