রাজশাহীতে সুমন (২৫) নামে এক ছাত্রলীগ নেতা বান্ধবীসহ আটক হয়েছেন।
রোববার বেলা সাড়ে ১১টার দিকে নগরীর হেতমখাঁ কলাবাগান এলাকার একটি বাসা থেকে বোয়লিয়া থানা পুলিশ তাকে আটক করে।
আটক সুমন উপজেলা ছাত্রলীগ নেতা। তিনি পবার পানিশাইল এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে।
আটক বান্ধবী হাফসা আক্তারের (১৯) বাড়ি পবার পাকুড়িয়া এলাকায়। তিনি একই গ্রামের সোহেল রানার মেয়ে। সুমন ও তার বান্ধবী রাজশাহী কলেজের শিক্ষার্থী।
বোয়ালিয়া মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) নাসিরুল ইসলাম বলেন, বেলা সাড়ে ১১টার দিকে কলাবাগান এলাকার একটি বাসায় বান্ধবীসহ ওই ছাত্রলীগ নেতাকে আপত্তিকর অবস্থায় আটক করেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের থানায় নিয়ে আসে।
রিপোর্ট লেখা পর্যন্ত তাদের থানা হেফাজতে রাখা হয়েছিলো।
এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানান এসআই নাসিরুল ইসলাম।
ঢাকা, ২৮ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেএ





