উত্তরবঙ্গের প্রবেশদ্বার এলেঙ্গা প্রেসক্লাবের সামনে টাঙ্গাইলকে ঢাকা বিভাগের রাখার দাবিতে ৩১ জানুয়ারি আলোকিত কালিহাতীর উদ্দ্যোগে মানববন্ধন করেছে কালিহাতীর সর্বস্তরের জনগণ।

টাঙ্গাইলের দীর্ঘদিনের ইতিহাস ও ঐতিহ্যকে ধরে রেখে আগামী প্রজন্মের কল্যাণার্থে ময়মনসিংহ বিভাগকে না বলুন-ঢাকা বিভাগকে হ্যাঁ বলুন এই আন্দোলনে ঝাপিয়ে পড়তে কালিহাতী বাসীকে আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন আলোকিত কালিহাতীর আহ্বায়ক ও গ্লোবাল গ্রুপ বাংলাদেশ এর চেয়ারম্যান আব্দুল আলীম, এলেঙ্গা প্রেসক্লাবের সভাপতি মো. হাবিবুর রহমান সরকার, সাধারণ সম্পাদক ওয়ারেছুল ইসলাম, আলোকিত কালিহাতীর যুগ্ম-আহ্বায়ক শরিফুল ইসলাম, সাপ্তাহিক যুগধারা’র স্টাফ রিপোর্টার শরিফুল ইসলাম শরিফ, দৈনিক অর্থনীতি কাজগের জেলা প্রতিনিধি শিপন আহমেদ, ভোরের বার্তা’র ভারপ্রাপ্ত সম্পাদক আল আমিন খান, এলেঙ্গা পৌর ছাত্রদলের আহ্বায়ক মামুন মাহমুদ, ছাত্রলীগ নেতা আতিকুর রহমান লাবু, দৈনিক সরেজমিনের জেলা প্রতিনিধি মৃদুল চৌধুরী, দৈনিক প্রগতির আলো’র প্রতিনিধি জাহাঙ্গীর আলম, নারান্দিয়া অনার্স ক্লাবের সমাজ উন্নয়ন বিষয়ক সম্পাদক ফয়সাল আহমেদ, নিউ বন্ধন ক্লাবের সাধারণ সম্পাদক শরিফ সিদ্দিকীসহ কালিহাতীর ছাত্র-যুবক, শ্রমিক, পেশাজীবি, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ব্যবসায়ী সংগঠনের বিভিন্ন পেশার জনগণ মানববন্ধনে অংশ নেন।

এমএইচ