মুন্সীগঞ্জের মাওয়া-কাওড়াকান্দি নৌপথে পদ্মা নদীতে সোমবার দুই শতাধিক যাত্রী নিয়ে পিনাক-৬ নামের একটি লঞ্চ ডুবে যায়। এর পর থেকে মাওয়া-কাউড়াকান্দি লঞ্চ-স্টিডবোট চলাচল বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।
সোমবার বেলা আনুমানিক ১১টায় এ দুর্ঘটনা ঘটে। লঞ্চটি শরীয়তপুরের কাওড়াকান্দি থেকে মাওয়া লঞ্চঘাটে যাচ্ছিল।
দুর্ঘটনার পরপরই আশপাশে থাকা লঞ্চ ও সি বোটের মাধ্যমে ডুবে যাওয়া লঞ্চের যাত্রীদের উদ্ধার করা হচ্ছে।
প্রধানমন্ত্রী উদ্ধার কাজে সর্বাত্বক প্রচেষ্টা চ্লাতে সংশ্লৃষ্টদের নির্দেশ দিয়েছেন।
মাওয়া পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা খালিদ হোসেন বেলা একটার দিকে জানান, ঘটনাস্থল থেকে ২ জনের লাশ উদ্ধার করা হয়েছে। তবে তাদের পরিচয় জানা যায়নি।
ঢাকা, ৪ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসআর





