করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আবুল কালাম।
বৃহস্পতিবার (২৫ জুন) বিষয়টি তিনি নিজেই নিশ্চিত করেন।
অতিরিক্ত জেলা প্রশাসক বলেন, “আমার করোনাভাইরাসের উপসর্গ দেখা দেওয়ায় গত ২০ জুন নমুনা দিই। নমুনা পরীক্ষার পর ২২ জুন কোভিড-১৯ শনাক্ত হওয়ার বিষয়টি জানতে পারি। বর্তমানে আমি সুস্থ অবস্থায় হোম আইসোলেশনে আছি।”
আবুল কালাম গত ০৬ জানুয়ারি গাজীপুরে অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন। ০৭ জানুয়ারি থেকে তিনি গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাখার দায়িত্ব পালন করছেন।
এমবি





