খুন, গুম, গ্রফেতারের প্রতিবাদ ও তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে ২০ দলীয় জোটরে ডাকা বর্ধিত ৪৮ ঘন্টা হরতালের শেষ দিনে ময়মনসিংহে মিছিল করেছে শহর জামায়াতে ইসলামী।

আজ বৃহস্পতিবার সকালে ময়মনসিংহ শহর জামায়াতের সেক্রেটারি শহিদুল্লাহ কায়সারের নেতৃত্বে মিছিলটি শহরের পায়রা চত্ত্বর থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সাহেব আলী রোড রেলক্রসিংয়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এ সময় উপস্থিত ছিলেন শহর জামায়াতের কর্মপরিষদ সদস্য আল হেলাল তালুকদার, শিবিরের শহর সেক্রেটারি রেজাউল করিম, শিবিরের জেলা উত্তর সভাপতি আব্দুল বারী ও সেক্রেটারি মাহবুব আকন্দ, জেলা দক্ষিণ শিবিরের সেক্রেটারি ওয়ালীউল্লাহ মুজাহিদ প্রমুখ।

ইআর