রংপুরের বদরগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্বামী নিহত ও স্ত্রী আহত হয়েছেন।
রোববার বিকাল ৫টায় বদরগঞ্জ-পার্বতীপুর রোডের ডারারপাড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোখলেছুর রহমান (৪০) ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার মালগাঁওয়ের শহিদুল ইসলামের ছেলে। আহত স্ত্রী হলেন মৌসুমী আক্তার (৩৫)।
প্রত্যক্ষদর্শীরা জানান, তারা স্বামী-স্ত্রী মোটরসাইকেলযোগে পার্বতীপুরে যাচ্ছিলেন। পথে ডারারপাড়ে পৌঁছালে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন মোখলেছুর। ফলে রাস্তার পাশে গাছের সঙ্গে মোটরসাইকেলটি ধাক্কা খায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করালে চিকিৎসক মোখলেছুরকে মৃত ঘোষণা করেন ও মৌসুমী আক্তারকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আয়েশা সিদ্দিকা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
কেএইচ





