চট্টগ্রাম জেলার সীতাকুণ্ডে পুলিশের গুলিতে ওসমান নামে এক শিবির কর্মী নিহত হয়েছে।
মঙ্গলবার দুপুর দুইটার দিকে সীতাকুণ্ডের দক্ষিণ রহমতগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল আউয়াল জানান, ওসমান একাধিক নাশকতা মামলার আসামি ও স্থানীয় শিবির ক্যাডার। মঙ্গলবার দুপুরে তাকে গ্রেফতার করলে সে পুলিশের গুলি ধরে টানাটানি করে এতে সে গুলিবিদ্ধ হয়ে মারা যায়।
তবে নিহত ওসমান শিবির কর্মী কিনা নিশ্চিত হতে স্থানীয় শিবির নেতৃবৃন্দের সাথে যোগাযোগের চেষ্টা করেও কাউকে পাওয়া যায়নি।
এমএইচ





