জামিনে মুক্তি পেয়েছেন পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি ও খাগড়াছড়ি পৌর কাউন্সিলর আব্দুল মজিদ। টানা ১২ দিন কারাভোগের পর গতকাল মঙ্গলবার দুপুরে চট্রগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি।
কারামুক্তির পর কেন্দ্রীয় সভাপতিকে কারা ফটকে ফুলের মালা দিয়ে স্বাগত জানান পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের কেন্দ্রীয়, জেলা, উপজেলা সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের চট্রগ্রাম মহানগর সভাপতি আলী হোসাইন, কেন্দ্রীয় নেতা ও চট্রগ্রাম মহানগর সেক্রেটারি ইয়াছিন আরাফাত, চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় সভাপতি আতিকুর রহমান, খাগড়াছড়ি জেলা সভাপতি ইন্জিনিয়ার লোকমান হোসাইন, সহ-সভাপতি নজরুল ইসলাম, সেক্রেটারি এম এ আসাদ, মাটিরাঙা উপজেলা সভাপতি নজরুল ইসলাম, চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র পরিষদ নেতা আমির হোসাইন প্রমুখ।
এর আগে গত ২০ ডিসেম্বর রবিবার সকালে খাগড়াছড়ি জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আবু সুফিয়ান মোহাম্মদ নোমান এর আদালত তার জামিন মঞ্জুর করেন।
জামিন শুনানীতে অংশ নেন সুপ্রীম কোর্ট ও কুমিল্লা জজ কোর্টের আইনজীবি এডভোকেট এয়াকুব আলী চৌধুরী, এডভোকেট জসিম উদ্দিন মজুমদার, এডভোকেট নাছির উদ্দীন, এডভোকেট কামাল উদ্দীন মজুমদার, এডভোকেট আবুল কালাম আজাদ, এডভোকেট হিরু, এডভোকেট শাহীন হোসেন, শিক্ষানবীশ আইনজীবী ছাত্র নেতা ইব্রাহীম মনির, আলী হোসেন, ইসমাইল হোসেন প্রমুখ।
বকর/জেড





