ময়মনসিংহে ১৯১ পিস ইয়াবাসহ নাহিদ ইসলাম (২৩) ও রতন (৩৫) নামে দু’মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

রোববার দুপুরে শহরে পাটগুদাম রেলওয়ে কলোনী ও ভাটিকাশর এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদর সার্কেলের ইন্সপেক্টর সাইফুল ইসলাম।

তিনি জানান, দীর্ঘদিন যাবত এরা মাদক ব্যবসা করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে শহরের পাটগুদাম রেলওয়ে কলোনী এলাকা থেকে ১৫১ পিস ইয়াবাসহ নাহিদ ইসলামকে ও ভাটিকাশর এলাকা থেকে ৪০ পিস ইয়াবাসহ রতনকে আটক করা হয়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

ওএইচ/ এআর