বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিলের প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

জানা যায়, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নেতৃত্বে সোমবার দুপুর ২টার দিকে রাজধানীর শাহবাগে ঢাকা ক্লাবের সামনে থেকে একটি বিক্ষোভ-মিছিল শুরু হয়। মিছিলটি রমনা চাইনিজ গেটে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে বক্তব্য রাখেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম-সম্পাদক মোঃ মিজানুর রহমান সোহাগ, সহ-সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান রয়েল, পাঠাগার সম্পাদক মেহেদী হাসান, স্কুল বিষয়ক সম্পাদক আরাফাত বিল্লাহ খান।

সমাবেশপূর্ব মিছিলে আরও উপস্থিত ছিলেন রাবি ছাত্রদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক মনিরুজ্জামান শাহ্ তুহিন, ঢাকা কলেজ ছাত্রদলের যোগাযোগ সম্পাদক খায়রুল ইসলাম, জাতীয়তাবাদী আইন ছাত্রফোরামের সিঃ সহ-সভাপতি আশরাফ জালাল খান মনন, ঢাবি জসিম উদ্দিন হল কমিটির সদস্য দেলোয়ার হোসেন, মাসুদুর রহমান মাসুদ ও এসএম হল ছাত্রদল নেতা মামুন খান প্রমুখ।

জেডআই