লালমনিরহাটের আদিতমারী উপজেলায় পৃথক পৃথক অভিযানে ৫০০ গ্রাম গাঁজা ও ৬৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার দিবাগত রাতে উপজেলার কাচারীপাড়া বাজার ও ভেলাবাড়ী এলাকা থেকে তাদের আটক করে পুলিশ।

আটকৃতরা হলেন উপজেলার বসিনটারী এলাকার মৃত মফিজ উদ্দিনের পূত্র আলম বাদশা (৪৬), একই উপজেলার পশ্চিম দৈলজোড় এলাকার হানিফ আলীর পূত্র আল আমিন ওরফে সাজু মিয়া (২৩) ও লালমনিরহাট শহরের শহীদ শাহজাহান কলোনী এলাকার ওছমান গণি পূত্র আব্দুল্লাহ আল মামুন ওরফে সবুজ (৩৩)।

আদিতমারী থানার ওসি মাসুদ রানা জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাতে উপজেলার কাচারীপাড়া বাজার সংলগ্ন এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় ৬৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আলম বাদশা আটক করে। একই সময় অপর একটি অভিযানে উপজেলার ভেলাবাড়ী এলাকা থেকে ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী সাজু মিয়া ও সবুজকে আটক করা হয়। এঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে শনিবার তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

নুরনবী সরকার/এসএম