জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার কাউনিয়ারচর উচ্চ বিদ্যালয়ের ছাত্র পলাশ মিয়া (১৪) টাকার অভাবে বিদ্যালয়ে ভর্তি হতে না পেরে আত্মহত্যা করেছে ।
শনিবার দেওয়ানগঞ্জ থানার পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ব্যবস্থা করে।
জানা গেছে, জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সীমান্ত এলাকা ডাংধরা কাউনিয়ারচর উচ্চ বিদ্যালয়ের ছাত্র পলাশ এবার জেএসসি পরীক্ষায় ফেল করে। ভোকেশনালে নবম শ্রেণীতে ভর্তি হওয়ার জন্য বাবার কাছে টাকা চায়।
অত্যন্ত গরিব বাবা টাকা দিতে না পারায় অভিমানে ছাত্রটি ঘরে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে। এ সময় বাড়িতে কেউ ছিল না।
এমবি





