বেসরকারি শিক্ষক নিয়োগ কমিশনে শিক্ষকদের অন্তর্ভুক্ত, স্বতন্ত্র বেতন স্কেল প্রদান, অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্টের পর্যাপ্ত অর্থ বরাদ্দ, নন-এমপিও শিক্ষকদের এমপিওভুক্তির দাবিও জানানো হয় সংবাদ সম্মেলনে।

মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে স্বাধীনতা শিক্ষক পরিষদ আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষাব্যবস্থা জাতীয়করণসহ ৫ দফা দাবি জানান ।

বেসরকারি শিক্ষক কর্মচারীরা দেশের ৯৭ শতাংশ শিক্ষার সাথে সংশ্লিষ্ট উল্লেখ করে বক্তারা বলেন, শিক্ষানীতি বাস্তবায়ন, শিক্ষার মানোন্নয়ন, ভিশন ২০২১ এবং ২০৪১ বাস্তবায়নে শিক্ষক সমাজের ভূমিকাই সবচেয়ে বেশি। এসব বিবেচনা করে বর্তমান শিক্ষা ও শিক্ষক বান্ধব সরকার আমাদের ৫ দফা দাবি মেনে নিবে বলে আমরা আশাবাদী।

তারা আরো বলেন, সরকার যদি বেসকারি প্রতিষ্ঠানের সমস্ত সম্পত্তি ও আয় রাষ্ট্রীয় কোষাগারে নিয়ে যায়, তাহলে শিক্ষাব্যবস্থা জাতীয়করণের জন্য সরকারকে খুব বেশি বেগ পেতে হবে না।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সংগঠনের সভাপতি ড.আব্দুল মান্নান চৌধুরী, সাধারণ সম্পাদক শাহজাহান আলম সাজু, অধ্যক্ষ এম এ আউয়াল সিদ্দিকী প্রমুখ।

এমএ